দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা ২০২৬ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদে মাঝে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ সভা গতকাল (২০ নভেম্বর) দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের মিজান মিলনায়তনে ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শাহীদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ফেনী জেলা বিএনপি’র আহবায়ক কমিটি সদস্য ও মো মাহবুবুল হক রিপন, আতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান ও ট্রাস্ট বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান, ট্রাস্ট বৃত্তি পরীক্ষার প্রধান সমন্নয়ক খিজির আহমদ পলাশ, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ভারপ্রাপ্ত সেক্রেটারির জাকির হোসেন। বৃত্তি পরীক্ষা ২০২৬ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক তবারক হোসেন সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুক্তযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন, জামায়াত নেতা এ.এস.এম নুর নবী দুলাল, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার কামরান উল্যাহ ভূৃঞা ও দাগনভূঞা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী সাইফুর রহমান স্বপন।
অনুষ্বৃঠানে বৃত্তিপ্রাপ্ত ১৬০ শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয় ট্রাস্টের পক্ষ থেকে।