শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাঁরা সমাজের সম্পদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফেনীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
‎ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ও ফেনী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার  (১৯ নভেম্বর) দুপুরে ফেনী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধীরা সমাজের কখনো বোঝা হতে পারে না, তাঁরা সমাজের একটা সম্পদ।
‎
‎তিনি বলেন, প্রতিবন্ধীরা সঠিক দিক নির্দেশনা ও সহযোগীতা পেলে সমাজের জন্য তাঁরা ভালো ফলাফল নিয়ে আসবে।
‎দেশের উন্নয়নে প্রতিবন্ধীদের অনেক অবদান রয়েছে।
‎তিনি আরও বলেন, সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে প্রতিবন্ধীদের উন্নত জীবন লাভে আমাদের সচেষ্ট থাকতে হবে।
‎
‎বিদ্যালয়ের জুনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান আরিফের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মো: আলাউদ্দিন, সুইড ফেনী শাখার নির্বাহী সচিব এডভোকেট সমীর চন্দ্র কর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ফারুক, অভিভাবক সদস্য মো: জসিম উদ্দিন।
‎উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্টে ৬৫ জন অংশগ্রহণকারীদের মধ্যে  ৩৯ জন বিজয়ী প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
‎অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক বৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...