শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ফেনীর দাগনভূঞা বিএনপির রাজনীতিতে ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে চাচা-ভাতিজার গ্রুপিং। একজন উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, অন্যজন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়াল। আকবরও মিন্টুর আপন ছোট ভাই। সে হিসেবে চাচা-ভাতিজার রাজনৈতিক অবস্থান ও অনুসারীদের পৃথক তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। এ নিয়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বেকায়দায় পড়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও।

স্থানীয় রাজনৈতিতে আকবর হোসেনের বলয়ের বিপরীতে তাজওয়ারের অনুসারীদের তৎপরতা ক্রমেই দৃশ্যমান হচ্ছে। তাজওয়ার রাজনৈতিক পদে না থাকলেও তার অনুসারীদের নেতৃত্বে জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক।
সবশেষ ২০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তাজওয়ারের পক্ষে শ্লোগান দেয় ফটিক গ্রুপ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিবেশমন্ত্রী। আর সভাপতিত্ব করেন আকবর হোসেন। এসময় বিএনপির জেলা আহবায়ক, সদস্য সচিবসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশের শেষ পর্যায়ে মিছিল নিয়ে যোগ দিয়েই তাজওয়ারের পক্ষে শ্লোগান ধরায় ক্ষণিকের জন্য উত্তাপ ছড়ায়।
এর আগে ১৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দাগনভূঞা বাজারে একটি মিছিল করে ফটিক গ্রুপ। মিছিল শেষে বক্তব্যে তিনি তাজওয়ার এম আউয়ালকে উপজেলার অভিভাবক ও নিজের নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তাজওয়ারের নির্দেশনায় মিছিলটি আয়োজন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এছাড়া গেল এক বছরে অন্তত চারবার দুই গ্রুপের সংঘর্ষ হয়। তাছাড়া হামলার ঘটনা ঘটেছে অর্ধ শতাধিক। মামলা পাল্টা মামলা হয়েছে ৩০টির মতো।

আরও পড়ুন: দাগনভূঞায় পরিবেশমন্ত্রীর নেতৃত্বে সহিংসতা বিরোধী বিক্ষোভ, ফটিকের আলাদা শোডাউন

সবশেষ ২১ নভেম্বর দুপুরে উপজেলার রামনগর ভূঞা বাড়ীসজিদের সামনে রিয়াদ নামে যুবদলের এক কর্মীকে পিটিয়ে আহত করেছে ফটিক গ্রুপের সদস্য ফারুক ও শহিদ। রিয়াদ ওই এলাকায় হুমায়ুন নামে এক মরহুমের জানাজায় অংশ নিতে গেলে হামলার শিকার হন।
এর আগে ১১ নভেম্বর রাতে আকবর হোসেন ও  জামশেদুর রহমান ফটিক গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয় অন্তত ২৫ জন।
এর আগে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে শহরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে।
তার আগে গত ২ সেপ্টেম্বর ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই গ্রুপের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়।

আরও পড়ুন: দাগনভূঞায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ২৫

এক বছর আগেও ৫ আগস্ট দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছিলো। ২০২৪ সালের ৫ আগস্টের পর অভ্যন্তরিণ কোন্দল চরম আকার ধারণ করে।
এ ছাড়া ত্রয়োদ্বশ জাতীয় নির্বাচনের পর তাজওয়ার এম আউয়াল কয়েক দফা দাগনভূঞা সফর করেন। এসময় বিভিন্ন সরকারি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এসব সফরে তাঁকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো, গাড়ির সামনে মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন কর্মসূচিতে ফটিক ও তাঁর অনুসারীদের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এসব তৎপরতার মধ্য দিয়ে আকবর হোসেনের রাজনৈতিক বলয়ের বিপরীতে তাজওয়ারের অনুসারীদের পৃথক অবস্থান আরও স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয় বিভিন্ন পেশাজীবিরা।

আরও পড়ুন: মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ: দাগনভূঞায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের রেলি

অন্যদিকে, আকবর হোসেন দীর্ঘদিন ধরে দাগনভূঞা বিএনপির রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। ১৯৯০ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ১৯৯৬ সালের পর দাগনভূঞায় বিএনপির রাজনীতিতে তাঁর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠিত হয়। তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য জয়নাল হাজারীর স্টিয়ারিং কমিটির রাজনৈতিক প্রভাব মোকাবিলায় তিনি ‘আকবর বাহিনী’ গড়ে তোলেন। এক পর্যায়ে হাজারী বাহীনিকে পরাজিত করে দাগনভূঞা নিজের নিয়ন্ত্রণে নেন আকবর। এ উদ্যোগের ফলে দাগনভূঞায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হয় বলে দলীয় নেতাকর্মীদের দাবি।
পরবর্তী সময়ে ২০০১ সালে দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে দাগনভূঞা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন আকবর হোসেন। পরে তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।


দীর্ঘদিন ধরে দাগনভূঞা বিএনপির রাজনীতিতে প্রভাব বিস্তার করে আসা আকবর হোসেনের বিপরীতে তাঁরই ভাতিজা তাজওয়ার এম আউয়ালের অনুসারীদের সাম্প্রতিক তৎপরতা নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।
ফটিক আবদুল আউয়াল মিন্টু ও তার ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। এ মেলবন্ধনে পরিবেশমন্ত্রীর ব্যাক্তিগত সহকারি রাজু মধ্যস্ততার ভূমিকায় কাজ করছেন বলে জানায় সূত্রটি। আকবর-তাজওয়ার বলয়ের অবস্থান শেষ পর্যন্ত কী রূপ নেয়, তা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন: বহিস্কৃতরাই বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাসী চালাচ্ছে: আকবর

এ নিয়ে জামশেদুর রহমান ফটিক বলেন, তাজওয়ার নিজে থেকে রাজনীতিতে আসছেন না। সময় ও পরিস্থিতির কারনে দাগনভূঞাবাসী তাকে নেতৃত্বে চাচ্ছেন। তিনি বলেন, বিএনপি ও জনগন এক নায়কতত্ব থেকে বের হতে চাইছে।

হয়তো সে আকাঙ্খার প্রতিফলন ঘটানোর আন্দোলনে তাজওয়ারকে সামনে রেখে নেতৃত্ব নিজেই দিচ্ছেন বলে জানান ফটিক।
উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন বলেন, বিএনপিতে কোন কোন্দল বা দূরত্ব নেই। উপজেলা ও পৌর কমিটির সাথে ইউনিয়ন ওয়ার্ড কমিটির চমৎকার সমন্বয় রয়েছে। আকবর হোসেনের নেতৃত্বে দাগনভূঞা বিএনপি ঐক্যবদ্ধ। তাছাড়া তাজওয়ার বিএনপির কোন নেতাতো দূরের কথা, কোন সদস্য নন। আর ফটিক বর্তমানে বিএনপির কেউ না, তিনি কি করছেন আর কার পক্ষে শ্লোগান দিচ্ছে তা নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই।
এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে তাজওয়ার এম আউয়ালকে মোবাইল ফোনে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা দিলেও তিনি কোন সাড়া দেননি।
অন্যদিকে আাবর হোসেন বলেন, এই মুহূর্তে এ বিষয় নিয়ে আমি মন্তব্য করতে অপারগ। পরবর্তীতে এই বিষয়ে সাংবাদিকদের আমি অবহিত করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...