শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ফেনী জেলা বিএনপি ইতালি শাখার ১৭ সদস্যে আংশিক কমিটি ঘোষণা: সভাপতি শহিদ ও সাধারণ সম্পাদক জিয়া

মোশফেকুল আলম বিপ্লব, রোম (ইতালি)
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে ইতালির রাজধানী রোমে নতুন নেতৃত্বে পুনর্গঠিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেনী জেলা শাখা, ইতালি। সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।শহিদুল ইসলাম শহিদকে সভাপতি এবং জিয়া উদ্দিন জিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

ইতালিতে বসবাসরত ফেনী জেলার জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেনী জেলা শাখা, ইতালির ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৫ নভেম্বর ২০২৬, রবিবার ইতালির রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

ইতালি বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক এ কে আজাদের সভাপতিত্বে এবং সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সিরাজ পঞ্চায়েতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালি দক্ষিণের আহবায়ক আইয়ুব আলী। এসময় সংগঠনের অতীত কার্যক্রম, বর্তমান সাংগঠনিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শহিদুল ইসলাম শহিদকে সভাপতি এবং জিয়া উদ্দিন জিয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন—
সিনিয়র সহসভাপতি মিজনুর রহমান। সহসভাপতি মোজাম্মেল হক, মোক্তার হোসেন ও গিয়াস উদ্দিন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদা ঝিনুক। সহসাধারণ সম্পাদক বাহার উদ্দিন সুমন, ফজলে এলাহী রাজু ও রফিকুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম এবং সহসাংগঠনিক সম্পাদক মুন্সি মোজাম্মেল হক দিদার।

এ ছাড়া প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন নিরান, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম পারভেজ, কোষাধ্যক্ষ আজিজুল হক বাবর, ক্রীড়া সম্পাদক মোহাম্মাদ ফারুক রুবেল এবং মহিলাবিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার মঞ্জু মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে ইতালিতে প্রথমবারের মতো ফেনী জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। তবে দীর্ঘ সময় ধরে সংগঠনটির কার্যক্রম বন্ধ থাকায় সাংগঠনিক ধারাবাহিকতায় স্থবিরতা দেখা দেয়। সেই পরিস্থিতি কাটিয়ে সংগঠনকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ হিসেবে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

নতুন নেতৃত্বের মাধ্যমে ইতালিতে বসবাসরত ফেনী জেলার বিএনপি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক সমন্বয় আরও জোরদার হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

প্রবাসের মাটিতে রাজনৈতিক আদর্শের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে আগামী দিনে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়াই হবে নবগঠিত কমিটির অন্যতম চ্যালেঞ্জ।

দীর্ঘ বিরতির পর ফেনী জেলা বিএনপি ইতালি শাখার এই পুনর্গঠন প্রবাসী নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে—এমনটাই প্রত্যাশা সংগঠনটির সঙ্গে সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...