শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তার আইনি পরামর্শকদের আবেদনের পর ট্রাভেল পাসের প্রসঙ্গটি ব্যাপকভাবে আলোচনায় এসেছে।

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে।

সরকারের দিক থেকে ‘শেখ হাসিনাকে প্রত্যর্পণ’ করার কথা বলা হচ্ছে আগে থেকেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাসপোর্ট নয়, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে চায় ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে।

“বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না,” বলেছেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু প্রশ্ন হলো- একটি দেশের নাগরিক দেশে ফিরতে চাইলে সরকার তাকে বাধা দিতে বা না বলতে পারে কি -না।

যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডঃ রায়হান রশীদ বলছেন, “বাংলাদেশের সংবিধান, সার্বজনীন মানবাধিকার ঘোষণা, কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশনসহ বিভিন্ন আন্তর্জাতিক আইন বিবেচনায় নিলে কোনো সরকার কোনো নাগরিককে তার নিজ দেশে ফিরতে বাধা তৈরি করতে পারে না”।

তার মতে, শেখ হাসিনার ইস্যুটি রাজনৈতিক এবং সে কারণেই সরকারের দিক থেকে আইনের চেয়েও রাজনীতিটাই বেশি গুরুত্ব পাচ্ছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে নিখোঁজ হয়ে পরে ভারতে নয় বছর অবস্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরেছেন ট্রাভেল পাস নিয়ে।

আবার আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতাকে পাসপোর্ট পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়েছিল।

তবে দেশের বাইরে থাকা কারও পাসপোর্ট বাতিল হলে তাকে সে দেশে অবস্থিত বাংলাদেশের অ্যাম্বাসিতে আগের পাসপোর্ট জমা দিয়ে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার নিয়ম আছে।

রাজনৈতিক ফেরা- হাসিনা, তারেক ও সালাহউদ্দিন

জাতিসংঘের ১৯৪৮ সালের মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১৩(২) ধারা অনুযায়ী- প্রত্যেকেরই নিজ দেশসহ যেকোনো দেশ ত্যাগ করার এবং নিজের দেশে প্রত্যাবর্তন করার বা ফিরে আসার অধিকার রয়েছে।

আবার কনস্যুলার সম্পর্কিত ভিয়েনা কনভেনশন অনুযায়ী, বিদেশে থাকা নিজ দেশের নাগরিকদের পাসপোর্ট ইস্যু করা, নবায়ন করা ও বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনস্যুলার মিশনের অন্যতম প্রধান দায়িত্ব।

‘ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস’ চুক্তিতে বাংলাদেশ ১৯৭৮ সালে স্বাক্ষর করেছিল। এ চুক্তির ভিত্তিতেই এক দেশের কূটনীতিকরা আরেক দেশে অবস্থান করে আসছেন।

এখন শেখ হাসিনার আইনি পরামর্শক দল ভারতের বাংলাদেশ হাইকমিশনে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে আবেদন করেছেন।

কিন্তু সংবিধান, আন্তর্জাতিক আইন বা বিভিন্ন স্বীকৃত আন্তর্জাতিক চুক্তিতে যাই বলা থাকুক বাংলাদেশে রাজনৈতিক নেতাদের বিদেশ থেকে ফিরতে কিংবা পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার ঘটনা নতুন নয়। সাম্প্রতিক কালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্র সালাহউদ্দিন আহমদকে ট্রাভেল পাস ব্যবহার করেই দেশে ফিরতে হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর।

এর আগে ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মতো উদাহরণও আছে দেশটির রাজনৈতিক ইতিহাসে।

ওই বছরের ১৫ই মার্চ এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শেখ হাসিনা। ১৬ই এপ্রিল তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু মাঝে তিনি ২৩শে এপ্রিল দেশে ফিরবেন বলে ঘোষণা দেন।

এর মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা এবং একটি হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়া হলে তিনি ১৪ই এপ্রিলেই দেশে ফেরার উদ্যোগ নেন। পরে আবার ২৩শে এপ্রিল ফেরার তারিখ নির্ধারণ করেন।

এমন পরিস্থিতিতে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ১৮ই এপ্রিল প্রেসনোটের মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানায়।

এরপর শেখ হাসিনা ২২শে এপ্রিল যুক্তরাষ্ট্র থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিলেও যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে এলে ব্রিটিশ এয়ারওয়েজ তাকে বোর্ডিং পাস দিতে অস্বীকৃতি জানায়। এরপর তিনি লন্ডনেই অবস্থান করেন। পরে ২৫শে এপ্রিল সরকার আরেকটি প্রেসনোটের মাধ্যমে তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। এরপর ৮ই মে তিনি ঢাকায় ফিরে আসেন।

খালাস পান সালাহউদ্দিন এবং আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন।

পাসপোর্ট না থাকায় সালাহউদ্দিন পরে দেশে ফিরতে ট্রাভেল পারমিটের জন্য গৌহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেছিলেন। ২০২৩ সালে তাকে একটি ট্রাভেল পাস দেওয়া হলেও তিনি তখন দেশে ফিরেননি।

এরপর শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৬ই অগাস্ট তাকে গৌহাটিতে সহকারী হাইকমিশন থেকে ট্রাভেল পাস দেওয়া হয় এবং ১১ অগাস্ট বিমানে ঢাকায় এসে পৌঁছান।

প্রত্যর্পণ আইন, ১৯৭৪’ নামের একটি আইন রয়েছে। এই আইনানুযায়ী পলাতক অপরাধীদের ফেরাতে প্রত্যর্পণ চুক্তি করতে হবে।

অর্থাৎ বাংলাদেশ ও কোনো বিদেশি রাষ্ট্রের মধ্যে প্রত্যর্পণ অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোন ব্যক্তিকে প্রত্যর্পণের উদ্দেশ্যে চুক্তি করতে হবে। এতে বলা হয়েছে, অভিযুক্ত অপরাধী যদি চুক্তিভুক্ত রাষ্ট্রে অবস্থান করছে বা করতে পারে…. এমন প্রেক্ষাপটে সরকার বাংলাদেশে সমর্পণের জন্য আবেদন করতে পারে।

বাংলাদেশের সাথে এখন দুইটি দেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এর মধ্যে একটি দেশ ভারত এবং অপর দেশটি থাইল্যান্ড। শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার এই প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রত্যর্পণ করার কথা বলছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সময়েও তারা ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। কিন্তু চুক্তি থাকার পরেও তাকে ফেরাতে পারেনি।

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘প্রত্যর্পণ-যোগ্য অপরাধের মামলা’য় অভিযুক্ত বা পলাতক আসামি বা সেদেশের কারাগারে থাকা বন্দিদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য ২০১৩ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির একটি ধারায় বলা হয়েছে, যার হস্তান্তরের জন্য অনুরোধ জানানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগটা যদি ‘রাজনৈতিক প্রকৃতি’ র হয় তাহলে সেই অনুরোধ খারিজ করা যাবে।

আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে থাইল্যান্ড থেকে শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বজলুল হুদাকে ফেরত আনার ঘটনা ব্যাপক আলোচনা তৈরি করেছিল। আবার প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত তাদের দেশের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়াকে ফেরত নিয়েছিল ২০১৫ সালে। আবার ওই বছরেই নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনা হয়েছিল।

সৌজন্যে: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...