শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

মোহনা টিভির বিবৃতি: তসলিমকে চাকরি নয়, সিইও পদ থেকে অব্যাহতি

ঢাকা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

তসলিম চৌধুরীকে চাকরি নয়, আপাতত সিইও পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে মোহনা টেলিভিশন। আজ (২১ নভেম্বর) সকালে টেলিভিশনটির নিজস্ব ফেজবুক একাউন্টে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। তবে কোন কর্মকর্তা এ বিবৃতি দিয়েছেন বা কে স্বাক্ষর করেছেন তা জানা যায়নি। উল্লেখ যে, তসলিম সিইও পদ ছাড়াও মোহনা টিভির মার্কেটিং বিভাগের প্রধানের দায়িত্বে আছেন।

পাঠকদের জন্য মোহনার বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো:-

মোহনা টেলিভিশনের সিইও-এর টার্মিনেশন নিয়ে মিথ্যা তথ্য প্রসঙ্গে বিবৃতি

মোহনা টেলিভিশনের সম্মানিত সিইও তসলিম চৌধুরীর টার্মিনেশন সংক্রান্ত যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। উল্লিখিত চিঠিটির কোনো অস্তিত্ব নেই।

সব প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে, কোনো তথ্য শেয়ার করার আগে অনুগ্রহ করে তার সত্যতা যাচাই করুন।

আমরা সব গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানাচ্ছি, ইতোমধ্যে প্রচারিত যেকোনো মিথ্যা তথ্য অবিলম্বে সরিয়ে নিন এবং অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকুন।

পাঠক ২০ নভেম্ববর বর্তমান ফেনী যে সংবাদ প্রচার ও প্রকাশ করেছিলো তা পড়তে এখানে ক্লিক করুন। অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যাহতি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...