শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন

তসলিমকে অব্যাহতি: মোহনা টেলিভিশনের ভারপ্রাপ্ত সিইও বুশরা

ঢাকা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মোহনা টেলিভিশন লিমিটেড-এর সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে। সবশেষ ২১ নভেম্বর বিকেলরপর্যন্ত তথ্য অনুযায়ি মোহনা টেলিভিশনের সিইও পদ থেকে অব্যাহতি পেলেন তসলিম, ভারপ্রাপ্ত সিইও করা হয়েছে প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপক পরিচালক বুশরা সাবাহ এমদাদকে।

মোহনা টেলিভিশন লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে তসলিম (হেড অব মার্কেটিং ও সিইও)-কে অব্যাহতি দেওয়া হয় গত ১৮ নভেম্বর। একই সঙ্গে শূন্য হওয়া ওই পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বুশরা সাবাহ এমদাদ।

আরও পড়ুন: মোহনা টিভির বিবৃতি: তসলিমকে চাকরি নয়, সিইও পদ থেকে অব্যাহতি

তসলিমের বিরুদ্ধে মূল অভিযোগ ও কারণ: চিঠিতে উল্লেখ করা হয়েছে, সিইও হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ‘ড্রিম কাস্ট (Dream Cast)’ এবং ‘এডনস (Addons)’ নামের দুটি নিজস্ব প্রতিষ্ঠান খুলে মোহনার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিজ্ঞাপন বাবদ কমিশন আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে, যার মধ্যে ড্রিম কাস্ট-এর নামে ৫,০০,৯২৬/- (পাঁচ লক্ষ নয়শত ছাব্বিশ টাকা) বিল উত্তোলনের কথা বলা হয়েছে। এছাড়াও ২০১৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন খাতে প্রায় ১৫,৪০,৫১,৩৫৫/- (পনেরো কোটি চল্লিশ লক্ষ একান্ন হাজার তিনশত পঞ্চান্ন টাকা) সংক্রান্ত বিষয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মালামাল সরবরাহ ও বিল বকেয়া রাখা, নথিপত্র না বুঝিয়ে দেওয়া এবং প্রতিষ্ঠান ও কর্মীদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতার কথা চিঠিতে তুলে ধরা হয়েছে। পাশাপাশি আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যাহতি

নতুন সিইও হিসেবে বুশরা সাবাহ এমদাদের দায়িত্বভার:
বুশরা সাবাহ এমদাদ (আইডি নং-গোপনীয় স্বার্থে প্রকাশ করা হলোনা) বর্তমানে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ২১/১১/২০২৬ ইং তারিখ থেকে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে মোহনা টেলিভিশন লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বুশরা মোহনার চেয়ারম্যান কারারুদ্ধ কামাল আহমেদ মজুমদারের ছোট ছেলে কারারুদ্ধ সাহেদ আহমেদ মজুমদার বাবুর স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...