ফেনীতে আরও একটি দৈনিক পত্রিকা বাজারে আসছে। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম দৈনিক ‘বর্তমান ফেনী’র অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, রিফাত আসমা, এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা, সাপ্তাহিক কলকণ্ঠ’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
অনুমতি লাভের সাথে সাথে পত্রিকাটি অনলাইন ভার্সন, ডিজিটাল মাধ্যমে প্রচার ও প্রকাশনা শুরু করেছে। শিগগিরই বাজারে আসবে ছাপা কাগজ। সত্য, তথ্য, নিরপেক্ষ-এ শ্লোগানে ‘বর্তমান ফেনী’ পাঠকের আস্থা অর্জনে কাজ করবে বলে জানান প্রকাশক ও সম্পাদক এডভোকেট শহীদুল আলম ইমরান। তিনি জানান শুধু ছাপা কাগজেই সীমাবদ্ধ থাকবেনা পত্রিকাটি। সমানতালে অনলাইন ভার্সন, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে ২৪ ঘন্টা ‘বর্তমান ফেনী’ থাকবে পাঠকের কাছাকাছি। কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বি হয়ে প্রতিযোগীতায় না মেতে পাঠকদের কাছে জবাবদিহি করবে কর্তৃপক্ষ-এমন তথ্যও জানান সম্পাদক।
যোগাযোগ: ইমেইল-dailybartamanfeni@gmail.com
প্রতিমুহূর্তের খবর দেখতে ভিজিট করুন:
Web: dailybartamanfeni.com,
youtube/DailyBartamanFeni
facebook/DailyBartamanFeni