শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন; মামলা, জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

​ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন, ফেনী সদর এবং জেলা নিরাপদ খাদ্য অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ‘বগুড়ার দই’ নামক প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একই অপরাধে ব্যবসায়ী নীরব ঘোষ ও শুভাস ঘোষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
​ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
​এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...