দৈনিক কালবেলা’র ফেনী নিজস্ব প্রতিবেদক ও ফেনীর সময়’র নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিকের বাবা আবুল খায়ের পাটোয়ারীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। তিনি ২০০৭ সালের ২৪ অক্টোবর মৃত্যু বরণ করেন।
আবুল খায়ের পাটোয়ারী মত্যুর আগে বিভিন্ন মেয়াদে ফেনী জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছাড়াও জেলা কৃষক দলের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সদর উপজেলা কৃষকদলের সভাপতি, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়াও বালিগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির আমৃত্যু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি চরহুজুরী হাজী আবদুল ওহাব মেম্বার পাটোয়ারী ফোরকানিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।