পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তাকিয়া বাজার সিএনজি স্ট্যান্ডের পেছনে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের থানায় নিয়ে মামলা করা হয়। গ্রেপ্তারদের মধ্যে শেখ ফরিদের বিরুদ্ধে হত্যা, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তারেক প্রবাসী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ মাদক সেবনের পাশাপাশি মাদক কারবারের সঙ্গেও জড়িত।
সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর বলেন, আটক দুই ছাত্রদল সভাপতি অপরাধী কিনা আমার জানা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। উপজেলা কমিটি না থাকায় অনেক কিছুই এখন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।
ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, অভিযুক্ত ছাত্রদল নেতাদের বিষয়ে তদন্ত করা হবে। যথাযথ প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।