শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ভাতিজার হাত ধরে পালিয়েছে চাচি, টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ প্রবাসীর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

সোনাগাজীতে ভাতিজাকে নিয়ে চাচি উধাও টাকা-স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ প্রবাসী স্বামীর

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে ভাসুরের ছেলে জামশেদকে নিয়ে চাচি সুমি আক্তার উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসী স্বামী লাতু মিয়া তাঁর স্ত্রীর বিরুদ্ধে ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের বাসিন্দা লাতু মিয়া জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। তাঁর অভিযোগ, বিভিন্ন সময়ে স্ত্রী সুমি আক্তার তাঁকে ভাতিজা জামশেদকে আর্থিক ভাবে সহযোগিতা করতে বলতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেন তিনি।

লাতু মিয়ার আরও অভিযোগ, সম্প্রতি ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভাতিজা জামশেদকে সঙ্গে করে চলে গেছেন তাঁর স্ত্রী। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ পাচ্ছেন না বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁর বিচার দাবি করেছেন প্রবাসী লাতু মিয়া। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুমি আক্তার ও জামশেদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...