শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ফেনী পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী পৌরসভার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলির সদস্য ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন ও বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবসহ দলের জেলা, সদর উপজেলা ও পৌরসভার নেতারা৷ সোমবার (১৯ অক্টোবর)  সন্ধ্যায় শহরের বিভিন্ন মন্দিরে যান তারা। এসময় জয়নাল আবদিন এমপি বলেন, ধর্ম যারযার উৎসব সবার। বর্তমান সরকার ধর্ম নিরপেক্ষ ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এ দেশে সব ধর্ম বর্ণের মনুষের সমান ভাবে বসবাসের অধিকার রয়েছে।
মশিউর রহমান বিপ্লব বলেন,‘আমরা এখানে এসেছি আপনাদের সহমর্মিতা জানাতে। বিএনপি সকল দল-মত ও ধর্মের মানুষের সাথে ছিলো,আসে এবং থাকবে। এ সরকার আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। বিএনপির প্রতিটি নেতাকর্মী এ মুহূর্তে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে৷ আপনাদের কোন ধরনের সমস্যা হলে আমাদের জানাবেন।’

এসময় উপস্থিত ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন পাটোয়ারি, সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচবি এস এম কায়সার এলিন। এছাড়া প্রতিটি ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...