শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

ফেনীতে ১১ মাদক মামলার পলাতক  আসামি দুলাল আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ফেনীর সোনাগাজীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. দুলাল প্রকাশ ইবরাহীম দুলালকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। তাঁর বিরুদ্ধে সোনাগাজী থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১১টি মামলার তথ্য রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সোনাগাজী থানার ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুলাল (৪৮) উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের মৃত মোখলেছুর রহমান প্রকাশ মকবুল আহাং মকুর ছেলে।

এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি সোনাগাজী থানায় দায়ের করা একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাঁকে আটক করা হয়।

ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় দুলালকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (পুলিশ সুপার, মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, দুলাল গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...