শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ফেনীতে রোড সাইন চুরি,  যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থাপিত রোড সাইন চুরির অভিযোগে রনি (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আজ বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেসিক মোড় এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের স্থাপিত একটি রোড সাইন চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত রোড সাইন চুরির সঙ্গে একটি চক্র জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব সাইন চুরি হলে চালকেরা সড়কের দিকনির্দেশনা ও প্রয়োজনীয় তথ্য থেকে বঞ্চিত হতে পারেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে।

ফেনী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার রনির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আজ বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে এমন চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...