শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ফেনীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ জেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। তিনি শহরের গুরুচক্র ও কালি মন্দির পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমির কর ও সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট পার্থ পাল চৌধুরী, ফেনী সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক তপন কর প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা সার্বজনীন উৎসব। সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিমা নির্মাণের শুরু থেকে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা ২৪ ঘন্টা সজাগ আছি এবং শেষ পর্যন্ত আমরা সজাগ থাকবো।

প্রসঙ্গত এবার ফেনী জেলার ছয়টি উপজেলায় মোট ১৫৩ মণ্ডপে শারদীয়  দুর্গাপূজা  উদযাপন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...