শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দলিল লেখার নামে হয়রানি নয়: জয়নাল

শহর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দলিল লেখার নামে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না। সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনে কেউ অনিয়ম করলে, তিনি যত ক্ষমতাধরই হোন না কেন, ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস শাখা বাংলাদেশ দলিল লেখক সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের উত্তরা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রার আবদুর রহমান মোহাম্মদ তামিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব কে এস হোসেন টমাস। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নুরুল হক মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জমি-জমাসংক্রান্ত দলিল তৈরির ক্ষেত্রে সাধারণ মানুষের স্বার্থ, পেশাগত সততা ও আইনগত বিধিবিধানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলিল লেখকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও জরুরি। এ জন্য সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা দলিল লেখকদের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পেশাগত দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন তরুণ সমাজসেবক রাশেদ ইকবাল, ফেনী সদর দলিল লেখক সমিতির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জহিরুল হক, সদ্য সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোলেমান, সদস্যসচিব জসিম উদ্দিন, দলিল লেখক ইকবাল হোসেন জামশেদ ও নকল নবিস সমিতির সভাপতি দিদারুল আলমসহ অন্যরা।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় ফেনী জেলার বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত বিপুলসংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...