৫৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দাগনভূঞা আশরাফুল উলুমের মুহতামিম মুফতি ইউসুফ কাসেমী ও সাধারণ সম্পাদক হয়েছেন জামেয়া এমদাদিয়া ফেনীর শাইখুল হাদিস মাওলানা আবদুর রাজ্জাক।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবুল কাসেম, মাওলানা সালমান বিন মানসুর, মাওলানা আব্দুল হালিম, মাওলানা যোবায়ের হোসেন, মুফতি আব্দুল কাইয়ুম সোহাইল, মাওলানা আতাউল্লাহ, মুফতি কাসেম নোমানী ও মাওলানা গাজী এনামুল হক ভুঁইয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি আব্দুর রহমান গিলমান। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নূরুল্লাহ নূরী, হাফেজ মাওলানা আবদুল্লাহ, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা মহিউদ্দীন ইউসুফ, মাওলানা ইয়াছিন, মাওলানা আবদুল ওয়াদুদ, মাওলানা আবুল খায়ের মাসুম, মাওলানা কামাল উদ্দিন জাহানপুরী ও মাওলানা নাছির উদ্দিন।মাওলানা তৈয়ব সুলতানী সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা সুলাইমান ও মুফতি সালাহ উদ্দীন আইয়ুবী সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন।
এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন মাওলানা আতিকুল্লাহ আল মামুন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি আহমদ উল্লাহ ফুয়াদ, দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, সহ-দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আবদুর রহমান জামি, শরীয়াহ বিষয়ক সম্পাদক মুফতি ইউসুফ, ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি মুমিনুল্লাহ এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার বিষয়ক সম্পাদক হয়েছেন মুফতি জিয়াউর রহমান ফারুকী। কমিটিতে মসজিদ, গণশিক্ষা, কওমি মাদরাসা, আলিয়া মাদরাসা, মহিলা মাদরাসা, শিশু ও মহিলা, খানকাহ, ওলামা কল্যাণ, এবতেদায়ি মাদরাসা ও মক্তব, শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, প্রচার, দপ্তর, বায়তুলমাল, খেদমতে খালক, মুস্তাদ আফীন ও মিডিয়া বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে জেলার বিভিন্ন মাদরাসা, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের আলেম-ওলামাদের।
কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন- মাওলানা শহিদুল্লাহ মিয়াজী, মাওলানা ওসমান গণী আশেকী, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আবদুর রশিদ, মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি আবদুল্লাহ আল ফুয়াদ, মাওলানা আবদুল আউয়াল, মুফতি ফয়সাল ফরায়েজী, মাওলানা এমরান সুলতানী, মুফতি আব্দুল্লাহ আল নোমান, মাওলানা আব্দুল মতিন, হাফেজ মোজাম্মেল হক, মুফতি আবদুল আহাদ, মুফতি নিজাম উদ্দীন আল গাজী, মুফতি রহমত উল্লাহ আশরাফী, মাওলানা খলীল আল মোবারক, মুফতি আলী হায়দার কাসেমী, মুফতি ওমর ফারুক আবদাল, মুফতি কামরুল হাসান বিন কাসেম, মুফতি ইসমাঈল বিন সাঈদ, মুফতি আবদুল গণী এবং মুফতি সোহাইল আহমদ সাঈদ।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন প্রিন্সিপাল মাওলানা নূরুল করিম, মাওলানা ইসমাঈল সাঈদ, মুফতি আবদুর রহিম ফারুকী, মুফতি উবায়দুল্লাহ জুনায়েদ ও মুফতি আনিসুল হক।
নতুন কমিটির মাধ্যমে ফেনী জেলার আলেম-ওলামা, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।