শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুল শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগীতায় অংশ নিতে যাচ্ছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাস স্কুলের এক শিক্ষার্থী।  বিদ্যালয় সূত্রে জানা গেছে এসএসসি ২০২৬ ব্যাচের মেধাবী শিক্ষার্থী রওনক জাহান মোহাম্মদ ওয়ালি মর্যাদাপূর্ণ English Olympiad Global 2026-এর Grand Finale-তে জায়গা করে নিয়েছে।

আগামী ২৭–২৯ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য এ শিক্ষার্থী মালয়েশিয়া যাচ্ছে।
তার এই অসাধারণ সাফল্য বিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় বলে জানায় কতৃপক্ষ। তারা বিশ্বাস করে মেধা, অধ্যবসায়, আত্মবিশ্বাস ও ইংরেজি ভাষার প্রতি আগ্রহ রওনককে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্যের পথে এগিয়ে নেবে।
রওনক জাহান মোহাম্মদ ওয়ালির এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়ে Grand Finale-তে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে বিদ্যালয় কতৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...