ফেনী সদর উপজেলার দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেদা পারভীন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শহীদুল ইসলাম হাজারী। এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মহিউদ্দিন খন্দকার, স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল আমিন মিন্টু, অহিদুর রহমান, আলমগীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. শাহজাহান, বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম তুহিন, স্কুলের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও অভিভাবক শহীদুল্লাহ। শিক্ষার্থীদের থেকে বক্তব্য রাখেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খন্দকার মাহবুবা আফরিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,‘ শিক্ষার্থীদের মনযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শুধু পড়াশুনা করলে হবে না,পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও করবে। শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলারও বিকল্প নেই। পাশা তার যে দিকে আগ্রহ, যেমন সাংস্কৃতিক মত বিষয়গুলোয় যার যে আগ্রহ সেটা করতে দিতে হবে। আর বিদ্যালয়ে শিক্ষার্থীদের অবশ্যই নিয়মিত আসতে হবে। বাংলাদেশকে এগিয়ে তোমাদের মত শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে।’
মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন,‘এ বয়সেও শিক্ষার্থীদের পড়ার টেবিলে পাওয়া যায় না৷ তাদের বিভিন্ন আড্ডায় পাওয়া যায়। অভিভাবকদের বলবো, আপনারা যেন সন্তানদের প্রতি নজর দেন। সন্তানদের পড়ালেখার প্রতি নজর দিন। সন্তানের ব্যাপারে উদাসীন হওয়ার সুযোগ নেই। সন্তানকে বিদ্যালয়ে নিয়মিত পাঠান। আমরাও আমাদের যতটুকু আছে তার মধ্যে চেষ্টা করবো।’
এসময় বৃত্তিপ্রাপ্ত ৫ জন, প্রতি শ্রেণির প্রথম ৩ জন করে ১৫ জনকে পুরস্কৃত করা হয়।