ফেনীর পরশুরাম উপজেলার ৪ নম্বর বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর চারিগ্রাম এলাকায় মো. হাসানের (২৫) টমটম থেকে তিনটি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গতকাল রাতে কোনো একসময় দুর্বৃত্তরা ব্যাটারিগুলো চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া তিনটি ব্যাটারির আনুমানিক বাজারমূল্য ৪৫ থেকে ৫০ হাজার টাকা।
হাসানের বাবার নাম আব্দুল হক। তিনি একজন দিনমজুর। দরিদ্র পরিবারের সন্তান হাসানের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন একটি টমটম। এই টমটম চালিয়েই সংসারের খরচ বহন করতেন তিনি।
কিন্তু এক রাতেই তিনটি ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় তাঁর উপার্জনের পথ কার্যত বন্ধ হয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছে পুরো পরিবার।
এ অবস্থায় অসহায় হাসানের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তিনটি ব্যাটারির মূল্য ৪৫-৫০ হাজার টাকা হলেও হাসানের কাছে এটি শুধু অর্থের ক্ষতি নয়, বরং পরিবারের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হারানোর বেদনা।