শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজিসহ আটক ৬   

স্টাফ রিপোর্টার
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ আতশবাজি বিক্রির অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

​২৫ অক্টোবর (রবিবার) দুপুরে পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জগন্নাথ বাড়ি রোড ও এর আশপাশের কয়েকটি দোকান ও ফুটপাতে এই অভিযান পরিচালনা করে।

​আটক ব্যক্তিরা হলেন- আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) ও খোকন চন্দ্র দে (৩৮)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথ বাড়ি সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এ সময় দোকানগুলোতে তল্লাশি চালিয়ে ছোট-বড় ১৫ বস্তা নিষিদ্ধ ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়। জব্দ করা এসব আতশবাজির আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ লাখ টাকা বলে ধারণা করছে পুলিশ।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) জাবেদ মাহমুদ জানান, আটক ৬ জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া হিসেবে নিয়মিত মামলা দায়ের করে রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...