ফেনীর চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ডিলার আমের মুক্কি গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া এলাকার নিজ বাড়ি হতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক ডিলার আমের মুক্কি (৩০) নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। সে মাদক চোরা চালান ও বালু কাণ্ডের বিভিন্ন অপকর্মের সহিত জড়িত বলে দাবি করেছে পুলিশ। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার লোক ভীতসন্ত্রস্ত ও অসন্তুষ্ট বলে মুখ খুলতে সাহস পায় না বলে জানা যায়। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় দুটি, দাগনভূঞা থানায় দুটি এবং ফেনী সদর থানায় তিনটিসহ সর্বমোট সাতটি মামলা বিচারাধীন মর্মে তথ্য পাওয়া যায়।
মুক্কিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে এবং মাদক সিন্ডিকেটে জড়িত সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি। মাদক চালানের সিন্ডিকেট চক্র এবং সন্ত্রাসী কর্মকান্ডের জড়িত আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।