শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

দাগনভূঞায় পরিবেশমন্ত্রীর নেতৃত্বে সহিংসতা বিরোধী বিক্ষোভ, ফটিকের আলাদা শোডাউন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকারি-বেসরকারি স্থাপনাসহ বসতবাড়িত হামলা ভাংচুর ও অগ্নি সন্ত্রাসের মাধ্যমে দেশব্যাপি পরিকল্পিতভাবে অরাজকতা চালানো হচ্ছে। এমন মন্তব্য করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন নাশকতা চালিয়ে বিএনপি সরকারের পরিবর্তন ঘটানো যাবেনা। তিনি বলেন তিনটি নির্বাচনের পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ি সরকার গঠনের পর উন্নয়ন ও সংস্কার কাজ চালাচ্ছে বিএনপি।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলা সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মিন্টু।
ফেনীতে কোন ধরণের নাশকতা সহ্য করা হবেনা বলে বক্তব্যে হুঁশিয়ারি করে তিনি বলেন, মনে রাখবেন এলাকায় সবার স্বজনরা বসবাস করতে হবে। একইসাথে নিজ দলের নেতাকর্মীদের আইন নিজের হাতে না তুলে নিয়ে নাশকতায় জড়িত ও পলাতক নিষিদ্ধ রাজনৈতিক দলটির কোন নেতাকর্মীদের পুলিশের কাছে তুলে দেয়ার আহবান জানান।
উপজেলা বিএনপি আহবায়ক আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, জেলা সেচ্ছাসেবক দল আহবায়ক সাইদুর রহমান জুয়েল, সদস্য সচিব এস এম কায়সার এলিন উপস্থিত ছিলেন।

এর আগে একটি বিক্ষোভ মিছিল ফেনী রোডের পেট্রোল পাম্প থেকে শুরু জিরো পয়েন্ট ঘুরে আতাতুর্ক সরকারি হাই স্কুল মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।

সেখানে সমাবেশের শেষ মুহূর্তে আলাদা বিক্ষোভ মিছিল নিয়ে যুক্ত হন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক। এর আগে প্রদান অতিথি পরিবেশমন্ত্রীর বক্তব্য চলাকালে ফটিকের নেতৃত্বে বসুরহাট রোড থেকে একটি মিছিলটি ফেনী রোড প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশস্থলে পৌছায়। এসময় সমাবেশের সভাপতির বক্তব্য চলছিলো। তার বক্তব্য চলাকালেই ফটিকের শ্লোগানে ক্ষণিকের জন্য উত্তপ্ত হয়ে উঠে সমাবেশস্থল ও আশপাশ। এক পর্যায়ে সমাবেশের সভাপতি আকবর হোসেনের বক্তব্য শেষ হলে মাইক হাতে নিয়ে আবারও শ্লোগানে মুখর করে তোলে ফটিক সমর্থকরা। প্রায় ১০ মিনিট সেখানে অবস্থানের পর জিরো পয়েন্ট ত্যাগ করে ফটিকের নেতৃত্বে আসা নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...