শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বহিস্কৃতরাই বিএনপির নামে চাঁদাবাজি-সন্ত্রাসী চালাচ্ছে: আকবর

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

দূর্বৃত্তায়নের দায়ে যাদের দল থেকে বহিস্কার করা হয়েছে তারাই এখনও বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে, এমন অভিযোগ করেছেন দাগানভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন। আতঙ্ক ছড়িয়ে জনগনের ভোগান্তির কারন হয়ে দাঁড়ায় এমন লোকজন থেকে সজাগ থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে আহবান জানান আকবর।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঞার কেরোনীয়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ঘর নির্মাণে ব্যক্তিগত পক্ষ থেকে আবুল কালামকে আর্থিক সহযোগিতা দিতে গিয়ে এসব কথা বলেন আকবর হোসেন।
তিনি বলেন এমন কোন কর্মকাণ্ড করা যাবেনা, যার কারনে জনগন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বার পদে দল থেকে একক প্রার্থীকে সমর্থন দেয়া হবে বলেও ঘোষণা করেন উপজেলা বিএনপির এ আহবায়ক। সব অভিমান ভুলে নির্বাচনে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলের প্রার্থীর পক্ষে কাজ করবে এমন আশা জানান তিনি। দলীয় সিদ্ধান্ত অমান্যকারিদের সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন আকবর।
এসময় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিনা আকবর, যুবদল নেতা পূর্বচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ ও সেচ্ছাসেবকদল নেতা মঞ্জুসহ বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দাগনভূঞায় পুড়ে যাওয়া ঘর নির্মাণে আর্থিক সহযোগিতা দিলেন আকবর

আবদুল কালাম দীর্ঘদিন পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ৭ সেপ্টেম্বর রাতে  বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লেগে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ খবরে পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেনসহ দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...