বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফেনীর দাগনভূঞায় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে উপজেলা শহরে কিছুক্ষণের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়।
রোববার বিকেল (৮ অক্টোবর) সোয়া ৪টার দিকে দাগনভূঞা পৌর শহরের সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে থেকে রেলিনবের করে বিএনপি এতে নেতৃত্ব দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন।
প্রক্ষদর্শীরা জানান, জাতীয় বিপ্লব ও সংহতি উপলক্ষে শহরে রেলির আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। রেলিটি শহরের সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যালয় গেইটে পৌছালে নিউ সুরতান মার্কেট ও জিরো পয়েন্টে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় শহরের বিভিন্ন সড়কে যানবাহন থমকে দাঁড়ালে যানজটের সৃষ্টি হয়। বেশির ভাগ দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন হয়ে পড়লে পথচারিরা দিকবেদিক ছুটোছুটি করতে দেখা যায়।
রেলিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আকবর হোসেন বলেন দাগনভূঞার মাটিতে কোন সন্ত্রাসীর স্থান হবেনা। তিনি বলেন, বিএনপি বড় দল হওয়ায় অনেক কর্মী সমর্থক নেতৃত্বের অপেক্ষায় আছেন। সব মান অভিমান ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান আকবর। বলেন যারা সরকারকে বেকায়দায় পেলার জন্য বাজারে চাঁদা বাজী, টেন্ডারবাজী করছে, সন্ত্রাস করছে তাদের সাথে কোন ঐক্য নয়।

রেলি শেষে বিএনপি নেতাকর্মীরা কলেজ রোডের দিকে যাওয়ার সময় ফের মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রেলির আগে ওরপরে অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এছাড়া দুই শতাধিক লোক বিশেষ পোষাক, হেলমেট ও মাস্ক পরে লাঠি হাতে রেলিকে সুরক্ষা দিতে দেখা যায়। তাদের হাতে থাকা ব্যাগে বিশেষ কিছু ছিলো। এছাড়া কয়েকজনের শরীরে অস্ত্র বহন করতে দেখার দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। তবে ককটেল বিস্ফোরণে কারা জড়িত তা বলতে পারেনি কোন প্রক্ষ্যদর্শী ও পুলিশ।
এদিকে রেলি চলাকালে আকবর হোসেনের প্রতিদ্বন্দি হিসেবে পরিচিত জেলা ছাত্রদলের বহিস্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিক ফেনীতে অবস্থান করেন। তিনি নিজের অনুসারিদের নিয়ে একই সময়ে জেলা বিএনপির রেলিতে অংশ নেন। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে অনুষ্ঠান ঘিরে দুপুর থেকেই শহরে উত্তেজনা বিরাজ করায় বিভিন্ন স্থানে পুলিশ অবস্থান নেয়।
এর আগে গত ২ সেপ্টেম্বর ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে দুই গ্রুপের নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়।
এক বছর আগেও ৫ আগস্ট দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছিলো। সে ঘটনায় পৃথক দুটি মামলা আদালতে বিচারাধীন। এছাড়া আওয়ামী লীগের সময় থেকেই দাগনভূঞা বিএনপিতে কোন্দল বিরাজ করছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর অভ্যন্তরিণ কোন্দল চরম আকার ধারণ করে। উপজেলা শহরে কযেক দফাসহ বিভিন্ন ইউনিয়নে অর্ধশতাধিক সংঘর্ষ ঘটে আকবর ও ফটিক গ্রুপের মধ্যে।