শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

গানের বুলবুল প্রতিযোগিতায় ফেনীর ইয়াসার সাফল্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

  • দেশব্যাপী ইসলামী সংগীত প্রতিযোগিতা ‘গানের বুলবুল-২০২৬’ এ অংশ নিয়ে ফেনীর ছেলে সামিন ইয়াসার ২য় স্থান অধিকার করে কম্পিউটার বিজয়ী হয়েছেন। এই পুরস্কারে ভূষিত হওয়ায় তিনি আয়োজকদের পক্ষ থেকে সুবিধাজনক সময়ে পবিত্র ওমরাহ পালনের সুযোগ লাভ করবেন। স্বপ্ন-ি সুযোগ সঁড়ির আয়োজনে শুক্রবার রাজধানীর একটি মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সামিন ইয়াসার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী এডভোকেট আমিনুল হক ভূট্টুর ছেলে এবং ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাসিন্দা। সে ফেনীর ঐতিহ্যবাহী ‘স্বরূপ সাহিত্য সংসদে নিয়মিত সঙ্গীত কার্যক্রমে অংশ নিয়ে থাকে। ১০ বছর বয়সী সামিনের সুরধ্বনি দর্শকদের হৃদয় স্পর্শ করে তোলে। এর আগেও সামিন ইয়াসির দেশের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। সে দেশের আলোচিত ‘সেরাদের সেরা সৃজন-৬’ এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশীপ অর্জন করে। প্রতিযোগিতার আয়োজক স্বপ্নসিঁড়ির সংগীত পরিচালক রাদিবিল্লাহহিল বাকী ও পরিচালক হুমায়ুন কবির শাবিব বলেন, পুরো দেশের সংগীত শিল্পীদের নিয়ে আমাদের এ আয়োজন ছিলো। প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে সামিন ইয়াসার ভালো করে আসছিলেন। তার সুর ও উচ্চারণ দর্শক ও বিচারকদের বিমোহিত করেছে। সে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে কম্পিটার, ক্রেস্ট ও সনদ অর্জন করেছে। বিজয়ী হওয়ায় সে আমাদের পক্ষ থেকে সে সুবিধাজনক সময়ে পবিত্র ওমরা পালনের সুযোগ পাবে। আমরা তার জীবনের সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...