সব নির্মমতাকে যেন হার মানিয়েছে এক ঘটনা। ঋণের টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে এক নারী ও তার স্বামীকে বেধড়ক মারধর করেছে এনজিও কর্মীরা। এতে ওই নারীর পৌনে দুই মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নারীও জীবন সঙ্কটে।
ঘটনাটি ফেনী শহরের শান্তিধারা আবাসিক এলাকায় বৃহস্পতিবার সকালে। এ ঘটনা ধামাচাপা দিতে মরিয়া বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) নামের বেসরকারি উন্নয়ন সংস্থাটির কর্তারা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার রূপসা থানার রহিমনগর এলাকার মোহাম্মদ মিরাজ শেখ ১০ বছর আগে ফেনী আসেন। এর পর থেকে অটোরিকশা চালনোর পাশাপাশি সবজি বিক্রি করেন। সে সূত্র ধরে ২০১৮ সালে বিয়ে করেন দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের ফারহানা আক্তারকে। এরমধ্যে তাদের সংসারে দুই ছেলে জন্মগ্রহণ করে।
গত বছর ৮০ হাজার টাকা ঋণ নিয়ে সুদ আসল মিলে পরিশোধ করেন ৯৫ হাজার টাকা। অটোরিকশা কেনার জন্য তার পর নতুন করে সাড়ে ৩ লাখ টাকা ঋণের জন্য ১০ পার্সেন হারে ৩৫ হাজার টাকা জমা দেন দেড় মাস আগে। একই সময়ে মোহাম্মদ মিরাজ শেখ আল আরাফা ইসলামি ব্যাংক ফেনী শাখার সাদা চেকে স্বাক্ষর করে দেন। জামানত হিসেবে তার শাশুড়ি বিবি কুলসুম স্যোসাল ইসলামি ব্যাংক ফেনী শাখার একটি সাদা চেকে স্বাক্ষর করে দেন বিজ কর্তৃপক্ষকে।

আড়াই মাস পার হয়ে গেলেও ঋণ না পেয়ে হতাশ হয়ে পড়ে ফারহানা ও মিরাজ পরিবার। বৃহস্পতিবার এনজিোর কেন্দ্রে গিয়ে ফারহানা মাঠকর্মী হাসানকে টাকা দিবে কিনা জিজ্ঞাস করলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান কোন উত্তর না দিয়ে পাশের একটি ঘরে ঢুকে যান। এসময় মোবাইল ফোনে তার অফিসে খবর দিলে ফেনী পৌরসভার আলিমউদ্দিন শাখার ম্যানেজার শাহিনুর ইসলাম রনির নেতৃত্বে ৮ জন কর্মকর্তা ও কর্মী ঘটনাস্থলে ছুটে আসেন। ম্যানেজারের কাছে ঋণ না দিলে জামানতের ৩৫ হাজার টাকা ফেরত দেয়ার জন্য বলেন। ম্যানেজার শাহিনুর ইসলাম রনি মিরাজকে মারধর শুরু করলে বাধা দিতে যাওয়ায় ফারহানাকে মারধর করতে থাকে মাঠকর্মী হাসান। এক পর্যায় ফারহানা মাটিতে পড়ে গেলে হাসান মরীরের উপর বসে কাপড়চোপড় ছিড়ে পেলে ও পেটে রাথি মারলে যৌনাঙ্গ দিয়ে রক্তক্রণ শুরু হয়। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালে নিয়ে আল্টা করালে গর্বের সন্তান নষ্ট হয়ে গেছে বলে জানান চিকিৎসক। বর্তমানে ফেনী সদর হাসপাতালে মহিলা ওয়ার্ডে একক নম্বর বেডে ভর্তি ফারহানা।
মিরাজ শেখ জানান, বৃহস্পতিবার থেকে কয়েক দফা বিজের লোকজন তাদের হাসপাতাল ও বাসায় দৌঁড়াচ্ছে। মামলা না করে আপোসের শর্তে ২০ হাজার টাকা দিতে চেয়েছিলো তারা। মৌখিক অভিযোগ দেয়ার কথা জানিয়ে মিরাজ জানান, থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগীর দেবর মোহাম্মদ আলমগীর দাবি করেন নির্যাতনের আরও বেশ কিছু ভিডিও ফুটেজ বিভিন্ন জনের মোবাইল থেকে পুলিশ মুছে দিয়েছে। অন্যদিকে বিজের মাঠকর্মী হাসান পাল্টা অভিযোগ করেন তাদের উপর হামলা করেছে ফারহানা, তার স্বামীসহ কয়েকজন।
তবে অভিযোগ অস্বীকার করে ফেনী মডেল থানার এসআই আবু হাসনাত জানান জরুরু সেবা ৯৯৯-এ কলের সূত্র ধরে ঘটনাস্থলে যায় পুলিশ।
আর ফেনী মডেল থানার ওসি (অপারেশন) সাজেদ কামাল জানান বিষয়টি তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিজের জোনাল ম্যানেজার আবদুল বাসেত জানান, সহকারি পরিচালক আবদুল জলিলের নেতৃত্বে প্রধান কার্যালয় থেকে একটি টিম শনিবার (আজ) ফেনী আসার কথা। ঘটনাস্থল পরিদর্শন ও ভুক্তভোগী সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তী প্রদক্ষেপ নেয়া হবে।