শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

এক মাসেও সন্ধান নেই অটোরিকশা চালক ইমনের

স্টাফ রিপোর্টার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার এক মাস পরও সন্ধান মেলেনি ১২ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী মাহফুজুর রহমান ইমনের। এই ঘটনার দিন ২৮ সেপ্টেম্বর রাতে ফেনী শহরতলীর ফতেহপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ, তবে পাওয়া যায়নি ব্যাটারিগুলো।
ইমনের ভাই মোশারফ দাবি করেন, ঘটনার দিন তাদের চাচাতো ভাই মো. হানিফের (১২) সঙ্গে গাড়ি নিয়ে বের হয়েছিল ইমন। ওইদিন সন্ধ্যায় হানিফের প্রাইভেট থাকায় তাকে বিরিঞ্চি ফকির বাড়ির সামনের এলাকায় রিকশা থেকে নামিয়ে দেয় ইমন। তখন সে (ইমন) হানিফকে তার রিকশার ব্যাটারিতে তেমন চার্জ নেই বলে জানিয়ে অল্প কিছুক্ষণের মধ্যে বাড়ি ফেরার কথা জানায়।
ফেনী মডেল থানা সূত্র জানায়, ইমনের নিখোঁজ হওয়ার পেছনে কোনো অপহরণ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, কিংবা তাকে অন্য কোনো জেলায় নিয়ে যাওয়া হয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে। এ জন্য বিভিন্ন জেলার সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয় ও ফেনী পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজেও ইমনের উপস্থিতি শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। তবে সেখান থেকেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। ঘটনার স্থানসহ আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ইমন ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার পুশি ফকির বাড়ির বাসিন্দা শহিদুল ইসলাম সুজনের ছেলে। সে স্থানীয় বিরিঞ্চি সুফিয়া নূরিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরে ইমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাবার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরদিন ২৯ সেপ্টেম্বর সকালে ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
ফেনী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার আশপাশের এলাকার প্রায় ৩০ থেকে ৩৫টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। তবে এসব ফুটেজ পর্যালোচনা করে ইমনের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় ইমনের সন্ধান চেয়ে গত ১৩ অক্টোবর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তার পরিবারের সদস্য, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। ছেলের সন্ধানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে পরিবারের।
ইমনের বাবা শহিদুল ইসলাম জানান, আমার সন্তান নিখোঁজ হওয়ার পর তাৎক্ষণিক ফেনী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু এক মাস পেরিয়ে গেলেও পুলিশ বা প্রশাসন আমার সন্তানের কোনো হদিস দিতে পারেনি।
এ বিষয়ে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ইমনের খোঁজে পুলিশ কাজ করছে। তার নিখোঁজ হওয়ার পেছনে কী কারণ রয়েছে, তাও জানতে পুলিশ তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...