তসলিম চৌধুরীকে চাকরি নয়, আপাতত সিইও পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে মোহনা টেলিভিশন। আজ (২১ নভেম্বর) সকালে টেলিভিশনটির নিজস্ব ফেজবুক একাউন্টে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়। তবে কোন কর্মকর্তা এ বিবৃতি দিয়েছেন বা কে স্বাক্ষর করেছেন তা জানা যায়নি। উল্লেখ যে, তসলিম সিইও পদ ছাড়াও মোহনা টিভির মার্কেটিং বিভাগের প্রধানের দায়িত্বে আছেন।
পাঠকদের জন্য মোহনার বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো:-
মোহনা টেলিভিশনের সিইও-এর টার্মিনেশন নিয়ে মিথ্যা তথ্য প্রসঙ্গে বিবৃতি
মোহনা টেলিভিশনের সম্মানিত সিইও তসলিম চৌধুরীর টার্মিনেশন সংক্রান্ত যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। উল্লিখিত চিঠিটির কোনো অস্তিত্ব নেই।
সব প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে, কোনো তথ্য শেয়ার করার আগে অনুগ্রহ করে তার সত্যতা যাচাই করুন।
আমরা সব গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানাচ্ছি, ইতোমধ্যে প্রচারিত যেকোনো মিথ্যা তথ্য অবিলম্বে সরিয়ে নিন এবং অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকুন।
পাঠক ২০ নভেম্ববর বর্তমান ফেনী যে সংবাদ প্রচার ও প্রকাশ করেছিলো তা পড়তে এখানে ক্লিক করুন। অর্থ কেলেঙ্কারির দায়ে মোহনা টিভির সিইও তসলিম চৌধুরীকে অব্যাহতি