শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আকাশের মৃত্যু ঘিরে রহস্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি কোম্পানির এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারের ডাক্তার ডানহাম গলির ‘মায়ের দোয়া শান্তি মহল’ নামক ভবনের ছাদ থেকে পড়ে মারা যান আহমেদুর রহমান আকাশ (৩০) নামে নেসলে কোম্পানীর আইটি বিভাগের এ কর্মকর্তা।

তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার আজমনগর গ্রামের আনোয়ারুল ইসলাম বাহারের ছেলে।  নেসলে কোম্পানির আইটি কর্মকর্তা হিসেবে ফেনীতে কর্মরত ছিলেন এবং ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্লাটে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। দ্বিতীয় সন্তান প্রসবের কারনে কিছুদিন আগে তার স্ত্রী প্রথম সন্তানসহ চট্টগ্রামে পিতার পরিবারের কাছে যান। তিনদিন আগে চট্টগ্রামের একটি হাসপাতালে সিজারের মাধ্যমে  দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে।
স্বজনেরা জানান, দুপুরের পর চট্টগ্রামের বাসা থেকে ফেনীর উদ্দেশে বের হন আকাশ। তবে বিকেল থেকে পরিবারের সদস্যরা মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কোনো সংযোগ স্থাপন করতে পারেননি। একপর্যায়ে রাত ১১টার দিকে ভবনটির ছাদ থেকে পড়ে তার মৃত্যুর খবর পান তারা।

আরও পড়ুন: ফেনীতে ছয়তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিহতের খালু বাহা উদ্দিন মোরশেদ জানান, পারিবারিকভাবে আকাশ বেশ সুখেই ছিলেন। মাত্র তিন দিন আগে তার একটি পুত্রসন্তান জন্ম নিয়েছে। হঠাৎ কীভাবে তিনি ছাদ থেকে পড়ে মারা গেলেন, তা তাদের কাছে সম্পূর্ণ রহস্যজনক মনে হচ্ছে। তিনি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আকাশ একাই বাসার দরজায় তালা দিয়ে ছাদের দিকে উঠেছিলেন। তবে কী কারণে তিনি ছাদ থেকে নিচে পড়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...