ফেনীতে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আহমেদুর রহমান আকাশ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে কি কারনে রাতে তিনি ছাদে উঠেছেন তা জানা যায়নি। শহরের পুলিশ কোয়াটার এলাকায় রেনুমিয়া কলোনির পাশের একটি ছয়তলা ভবন থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মায়ের দোয়া শান্তি মহল ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে এ ঘটনা ঘটে। ভবনটির ওপর থেকে পড়ে গুরুতর আহত হন ওই যুবক। পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে নিহত ব্যাক্তি নেসলে কোম্পানীতে আইটি বিভাগে চাকরি করার সুবাধে ওই ভবনে ভাড়া থাকেন। তার বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।
কয়েক মাস আগে ডানহাম গলির একটি বাসা থেকে গিয়ে মায়ের দোয়া শান্তি মহল ভবনের ষষ্ঠ তলায় একটি ফ্লাট ভাড়া নেন। তিন আগে তার স্ত্রী সিজারের মাধ্যমে দ্বিতীয় সন্তানের জন্ম দেয় চট্টগ্রামের একটি হাসপাতালে।
তবে কীভাবে তিনি ভবন থেকে নিচে পড়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
[…] […]