শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজা মুখরিত ফেনীর দশমি ঘাট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

উলুধ্বনি, শাঁখ আর ঢাকের বাদ্যে মুখরিত ফেনীর কালিপাল দশমি ঘাট। মঙ্গলধ্বনির সঙ্গে থেকে থেকে শোনা যাচ্ছে হাজার মানুষের আহ্বান ‘আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো’।
বিজয়া দশমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইদুল ইসলাম ও নিশাত তাবাসসুম ফেনী পৌরসভার প্রশাসক নুরুদ্দিন মোহাম্মদ শিবলী।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর করের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

২১ অক্টোবর বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ফেনীর কালী পালের দশমী ঘাট যেন এক মহা উৎসবে রূপ নিয়েছে। এর আগে ‘ধান-দূর্বার দিব্যি, মা তুমি আবার এসো’…বাঙালী হিন্দু ভক্ত কণ্ঠের এমন আকুতির ভেতর প্রতিমা বিসর্জনে বিদায় হলো দেবী দুর্গার। শান্তিজল গ্রহণে আড়ম্বরেই শেষ হলো বাঙালী হিন্দুদের সাংবাৎসরিক সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ছয় দিনব্যাপী দুর্গোৎসবের দশমীতে বুধরার মণ্ডপে মণ্ডপে বিহিতপূজার মধ্য দিয়ে ঘটে সমাপ্তি। অতঃপর দেবীর বিসর্জন আর শান্তিজল গ্রহণ। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস, টানা ছয়দিন মাটির প্রতিমারূপে মণ্ডপে মণ্ডপে থেকে দুর্গা ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। সকালে বিহিতপূজার পর ভক্তের কায়মনো প্রার্থনা- অন্যায় অসত্য থেকে নিষ্কৃতি পাক এই পৃথিবী।
অসাম্প্রদায়িক চেতনায় জাগরূক হোক সকল মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদে এবার কাক্সিক্ষত সিঁদুর খেলা থেকে বিরত ছিলেন হিন্দু রমণীরা। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে উৎসব আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।
বিকেল ৪টার পর থেকে ফেনীর কালীপালের দশমী ঘাটে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়। ফেনী কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে আসা পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অন্যান্য পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
অশুভ শক্তি থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়। মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেয়া হয়। আবারও মঙ্গলবার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন বিসর্জনকালে সেই প্রার্থনা করেন ভক্তরা।
এবছর জেলায় ১৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর কর বলেন, মা দেবী দুর্গা যেন অশুভ শক্তির বিনাশ করে সবাইকে ভালো রাখেন। পাশাপাশি তিনি যেন দুষ্টের দমন ও শিষ্টের লালনের মধ্যদিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করেন। এমনটাই আমার প্রার্থনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...