অসাম্প্রদায়িক চেতনায় জাগরূক হোক সকল মানুষ। সম্প্রতি ঘটে যাওয়া অনাকাক্সিক্ষত ঘটনার প্রতিবাদে এবার কাক্সিক্ষত সিঁদুর খেলা থেকে বিরত ছিলেন হিন্দু রমণীরা। একদিকে বিদায়ের বেদনা অন্যদিকে উৎসব আনন্দে দেবীকে বিদায় জানান ভক্তরা।
বিকেল ৪টার পর থেকে ফেনীর কালীপালের দশমী ঘাটে দেবী দুর্গার বিসর্জন শুরু হয়। ফেনী কেন্দ্রীয় দূর্গা মন্দির থেকে আসা পূজা কমিটির প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানানোর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অন্যান্য পূজামন্ডপের প্রতিমা বিসর্জন দেয়া হয়।
অশুভ শক্তি থেকে মুক্তি, সাম্প্রদায়িক সম্প্রীতিসহ সব ধরনের মঙ্গল কামনা ও অশুভকে বিসর্জনের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন করা হয়। মঙ্গলধ্বনি, উলুধ্বনি, শাঁখ আর ঢাকের ধ্বনিতে দেবী প্রতিমা বিসর্জন দেয়া হয়। আবারও মঙ্গলবার্তা নিয়ে আগামী বছর যেন মা দুর্গা আগমন করেন বিসর্জনকালে সেই প্রার্থনা করেন ভক্তরা।
এবছর জেলায় ১৫৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট সমীর কর বলেন, মা দেবী দুর্গা যেন অশুভ শক্তির বিনাশ করে সবাইকে ভালো রাখেন। পাশাপাশি তিনি যেন দুষ্টের দমন ও শিষ্টের লালনের মধ্যদিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করেন। এমনটাই আমার প্রার্থনা।