শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে সাড়ে ৮৩ হাজার

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব ব্যুরো ইনচার্জ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের হজযাত্রীদের জন্য সুখবর। ২০২৭ সালের হজে আরও ৫ হাজার কোটা বাড়িয়েছে সৌদি আরব। ফলে আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চূড়ান্ত হজ চুক্তি স্বাক্ষরের পর এ ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে ভবিষ্যতে আরও কোটা পাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌদি আরবের জেদ্দায় স্বাক্ষরিত হলো বাংলাদেশ ও সৌদি আরবের ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ।

চুক্তির সবচেয়ে বড় অর্জন—বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজ কোটা বৃদ্ধি করেছে সৌদি আরব। এতে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে। এর আগে এই সংখ্যা ছিল ৭৮ হাজার ৫০০।

তবে হজযাত্রীর সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে মক্কার মীনায় তাঁবুর ধারণক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ। দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি উঠে এলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আশ্বস্ত করেন, অন্য কোনো দেশ তাদের নির্ধারিত কোটা পূরণে ব্যর্থ হলে কিংবা কোটা বাতিল হলে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে তা দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

এ সময় বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়েও আলোচনা করেন দুই দেশের মন্ত্রী। ধর্মমন্ত্রী সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করে হজ কোটা বৃদ্ধি এবং সার্বিক সহযোগিতার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ সরকার। এখন বর্ধিত কোটা যথাযথভাবে কাজে লাগিয়ে হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন হজযাত্রা নিশ্চিত করাই সংশ্লিষ্টদের সামনে বড় চ্যালেঞ্জ।

রিপোর্ট: মো: জাহাঙ্গীর আলম হৃদয় সৌদি আরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...