শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী

ঢাকা ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া করে রাখা হয়েছে, বাকি সিদ্ধান্ত ভারতের বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনার ফেরার প্রশ্নে বিবিসি একটা সংবাদ করেছে, আইনি প্রক্রিয়া খুঁজছে ভারত সরকার—এমন প্রসঙ্গ তোলেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয় আমরা করে রেখেছি, এখন উনারা (ভারত) কী করবেন সেটা উনাদের বিষয়।’

আইনমন্ত্রী বলেন, ‘আইনি সুযোগেই বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এই যে এক্সট্রাডিশন (প্রত্যর্পণ) চুক্তি যেটা, সেই চুক্তির আওতায় যখন তাকে প্রত্যর্পণ করা হবে—সেটা একটা আইনি প্রক্রিয়া।

আইনমন্ত্রী বলেন, ‘অ্যাপিলেট ডিভিশন এই ধরনের মামলায় ডিলে বা কন্ডোন করার আইনগত কোনো সুযোগ নেই। কারণ স্পেশাল ল’তে কন্ডোন করার কোনো সুযোগ রাখেনি। উনারাই সেই আইন করে গেছেন।’

তিনি বলেন, ‘আমাদের একটা সংবিধান আছে। সেই সংবিধানে ১৯৭৩ সালে উনার বাবা (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) যে সংশোধনী এনে গেছেন, ৪৭-এর ৩ অনুচ্ছেদে বলা আছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি মৌলিক অধিকারের দাবিদার হতে পারবেন না। এটা ওনাদের করা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...