শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

লংমার্চ প্রত্যাহার করে সংসদে ফিরুন, বিরোধী দলকে মীর শাহে আলম

বগুড়া ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বিরোধী দলকে লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

‎‎জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের কম-বেশি যাই হোক সংসদে মূল্যায়ন রয়েছে। তাই লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি প্রত্যাহার করে সংসদে ফিরে এসে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে।’

‎‎তিনি আরও বলেন, ‘সংসদে অবাধে কথা বলার সুযোগ রয়েছে। তবে বাকস্বাধীনতার পাশাপাশি বাকশালীনতাও বজায় রাখতে হবে।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে বেহেশতের টিকিটের কথা বলে জামায়াত ভোট নিয়েছে। নির্বাচনের আগে পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছে। কিন্তু নির্বাচনের পর তাদের আর পূজামণ্ডপে দেখা যায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...