শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

মহিপালে ২টি এলজি ও কার্তুজ উদ্ধার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

ফেনীর মহিপালে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়িপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বায়তুল শরীফ জামে মসজিদের উত্তর দিক থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৭, চট্টগ্রাম সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র পড়ে থাকার তথ্য পেয়ে এসআরবির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় দুটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে জব্দ করা হয়।

এসআরবি-৭, সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...