শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

বছরের ব্যবধানে ফেনীতে ডেঙ্গু রোগী বেড়েছে ৫ গুণ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ফেনীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের ১৯ অক্টোবর পর্যন্ত জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছে ১ হাজার ১৩৪ জনের। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই আক্রান্ত হয়েছেন ৩৯১ জন। গত বছর পুরো সময়ে জেলায় ডেঙ্গু শনাক্ত হয়েছিল ২০১ জনের। সে হিসাবে বছরের ব্যবধানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে পাঁচ গুণেরও বেশি।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ফেনী সদর উপজেলার ৩০ জন, সোনাগাজীর ৭ জন, দাগনভূঞার ২ জন, ছাগলনাইয়ার ৩ জন ও পরশুরামের ৩ জন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৪৯৭ জন। চলতি বছরে উপজেলাভিত্তিক শনাক্তের হিসাবে সবচেয়ে এগিয়ে ফেনী সদর। এ উপজেলায় এ পর্যন্ত ৮৬৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ ছাড়া সোনাগাজীতে ১০৬, দাগনভূঞায় ৭৯, ছাগলনাইয়ায় ৫৭, পরশুরামে ৩০ এবং ফুলগাজীতে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৭৫৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৪ জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে ৪২ জন, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, ছাগলনাইয়ায় ৩ জন এবং পরশুরামে ১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ডেঙ্গু শনাক্তে জেলায় মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষার কিট মজুত রয়েছে। এর মধ্যে ফেনী সদরে ৩ হাজার ২২টি, ছাগলনাইয়ায় ৩৮১টি, সোনাগাজীতে ২৩০টি, দাগনভূঞায় ১০০টি, ফুলগাজীতে ৯৬টি এবং পরশুরামে ৫৬টি কিট রয়েছে।

ফেনীর সিভিল সার্জন ডা. মো. আরিফুজ্জামান জানান, ডেঙ্গু পরীক্ষার জন্য জেলায় বর্তমানে ৩ হাজার ৮৮৫টি কিট মজুত রয়েছে।

স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়ি ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...