শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ফেনী সীমান্তে নিরাপত্তা জোরদার

পরশুরাম প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

পলাতক ও সাজাপ্রাপ্ত আসামীর অনুপ্রবেশ ঠেকাতে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ওপার থেকে কোনো চিহ্নিত আসামি, পলাতক বা বিতর্কিত ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়দের দ্রুত বিজিবিকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল হাসিব।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা সীমান্তবর্তী এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে বিজিবির সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি আলোকসজ্জার ব্যবস্থাও করা হয়েছে।
এ সময় তিনি বলেন, ১২ নভেম্বর মাদক ও মানব পাচারের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত দিয়ে কোনো চিহ্নিত পলাতক বা ফেরারি আসামি বাংলাদেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তারে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্তের ওপার থেকে কোনো চিহ্নিত আসামি, পলাতক বা বিতর্কিত ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। গ্রামবাসীর সচেতনতা ও সহযোগিতা থাকলে সীমান্তবর্তী এলাকা আরও নিরাপদ রাখা সম্ভব হবে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও মানব পাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...