ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে নড়েচড়ে বসেছে ফেনী বিএনপি। কেন্দ্রের নির্দেশনায় তৃণমূলের মতামতেই চেয়ারম্যান ও মেম্বার পদে দলের প্রার্থী দিতে প্রস্তুত ফেনী সদর উপজেলা বিএনপি। এরইমধ্যে সদর উপজেলায় ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৫ জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে ভোটগ্রহণ শেষ হয়েছে। ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের বাইরে ইউনিয়ন কমিটির সুপার ফাইভ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদকরা নিজের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যেম ভোট দিয়েছেন। একজন ভোটার চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পদে সর্বোচ্চ তিনজনের নাম ভোটের মাধ্যমে প্রস্তাব করেছেন। তৃণমুলের সর্বাধিক ভোট প্রাপ্তকেই দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হবে বলে আশা জানান বিএনপি নেতাকর্মীরা। এখন শুধু অপেক্ষা কারা পাচ্ছেন মনোনয়ন । এরমধ্যে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের নিজ ইউনিয়ন বালিগাঁও-এ ভোটগ্রহণ হয়নি। তিনি নিজেই প্রার্থী চূড়ান্ত করবেন এমন ঘোষণার পর সে ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা তাকিয়ে আছেন জেলা আহবায়কের দিকে।
এরমধ্যে ভোটের আগেই ভোটের ফলাফল ঘোষণা না হলেও ডেলিকেটর ভোটাররা জানান, তৃণমূলের নেতারা বেইমানি করবেনা। আন্দোল-সংগ্রামে মাঠে থাকার পাশাপাশি কর্মী ও এলাকাবাসীর বিপাদপদে পাশে আছেন এমন নেতাকেই জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা। নেতাকর্মীদের সাথে আলোচনা করে জানাগেছে, ভোট ও সমর্থনের দিক থেকে
১নং শর্শদি ইউনিয়নে ডেলিকেটর ভোটে চেয়ারম্যান পদে সবচেয়ে এগিয়ে থাকতে পারেন সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট নুর ইসলাম, ২ নং পাঁচগাছিয়া ইউনিয়নে সাবেক মেম্বার বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী, ৪ নং ধর্মপুর ইউনিয়নে দলের সভাপতি এডভোকেট আবদুস ছাত্তার, ৫ নং কাজিরবাগ ইউনিয়নে দলের সভাপতি নুর নবী হিটলার ও নিজাম উদ্দিন, ৬ নং কালিদহ ইউনিয়নে বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হক লিটন, ও সাধারণ সম্পাদক মুন্সী সিরাজুল ইসলাম, ৭নং বালিগাঁও ইউনিয়নে (ডেলিকেটর ভোট হয়নি), ৮নং ধলিয়া ইউনিয়নে জেলা বিএনপির সদস্য আবুল খায়ের লিঙ্কন ও ইউনিপি সাধারণ সম্পাদক নুর নবী, ৯ নং লেমুয়া ইউনিয়নে সেচ্চাসেবকদল নেতা আলি মনসুর সুমন ও সাবেক ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, ১০ নং ছনুয়া ইউনিয়নে বিএনপির সভাপতি এডভোকেট ইউছুফ আলমগীর চৌধুরী ও যুবদল নেতা আহসান সুমন, ১১ নং মোটবী ইউনিয়নে ফখরুল ইসলাম মাসুক, ইউপি বিএনপির সভাপতি এডভোকেট মীর মোশাররফ হোসেন মানিক ও ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন, ১২ নং ফাজিলপুর ইউনিয়নে দলের সভাপতি শাহজাহান সিরাজি ও সাধারণ সম্পাদক একরামুল হক ও ১৩ নং ফরহাদগর ইউনিয়নে বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বাচ্চু। এছাড়া সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে দলের দুর্দিনে মাঠে থাকা নেতা-নেত্রীদের ভোটের মাধ্যমে মনোনয়ন দিবেন ডেলিকেটররা-এমনটি মনে করেন নেতাকর্মীরা। এ ক্ষেত্রে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মৌন সমর্থন পাওয়া ব্যক্তিরা মেম্বার পদে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বলেন মনে করেন বিএনপি নেতাকর্মীরা।
ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের সরাসরি ভোটে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী বাছাই করা হবে। এতে স্বচ্ছতার পাশাপাশি যোগ্য ও জনপ্রীয়তা যাছাই হবে।
আর আহবায়ক ফজলুর রহমান বকুল জানান, নেতাকর্মীদের মতামতের মাধ্যমে একক প্রার্থী করা হলে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
অন্যদিকে জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার জানান, এ প্রক্রিয়ার মাধ্যমে তৃণমূলের মতামতের বহিপ্রকাশ ঘটবে। এরপর জেলা ও বিভাগীয় কমিটি এবং স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।
সদর উপজেলার মতোই জেলার অন্য পাঁচ উপজেলার ৩১ ইউনিয়নেও তৃণমূলের ভোটে চেয়ারম্যান ও মেম্বারপ্রার্থী নির্বাচিত করার পক্ষে নেতাকর্মীরা। এসব ইউনিয়নের নেতাকর্মীরাও মুখিয়ে আছেন নিজের মতামত দিয়ে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে।