আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেশির ভাগ সময় গরম অনুভূত হলেও বিকেলে এক ঘণ্টার বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল থেকেই গরম অনুভূত হচ্ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতাও বাড়ে। ঘরের ভেতরে ও বাইরে কোথাও স্বস্তি মিলছিল না। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও কৃষিশ্রমিকদের দুর্ভোগ ছিল বেশি। জীবিকার তাগিদে তীব্র গরম উপেক্ষা করেই তাঁদের কাজ করতে হয়েছে। দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকায় সাধারণ মানুষও বাইরে চলাচলে অস্বস্তিতে পড়েন। তবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বৃষ্টিপাতের পর কিছুটা স্বস্তি ফিরে আসে।