শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

পরীমণির বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আলোচিত সমালোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আজ মামলাটির শুনানির দিন নির্ধারিত ছিল। তবে পরীমণি আদালতে উপস্থিত না হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন জানান। আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৮ জুন রাতে সাভারের বোট ক্লাবে ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন এবং মারধরের অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম ও ফাতেমা তুজ জান্নাত বনিকেও আসামি করা হয়।

 

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। তদন্ত কর্মকর্তা পরীমণি ও জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালত পিবিআইয়ের প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের হাজির হওয়ার নির্দেশ দেন। পূর্বে জামিনে থাকলেও আজ নির্ধারিত দিনে আদালতে হাজিরা না দেওয়ায় পরীমণির বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

One response to “পরীমণির বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা”

  1. […] ডেঙ্গু আক্রান্ত দেড় হাজার ছুঁইছুঁই পরীমণির বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়… ইকবাল সোবহান চৌধুরী আটক ভাতিজার হাত […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...