শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

নাগরিকদের পানি ও খাবার মজুতের পরামর্শ বৃটিশ সরকারের

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

প্রাকৃতিক দুর্যোগ, সাইবার হামলা বা অন্য কোনো গুরুতর জরুরি পরিস্থিতি মোকাবিলায় নাগরিকদের ঘরে পর্যাপ্ত পানি ও তিন দিনের খাবার মজুত রাখার পরামর্শ দিয়েছে বৃটিশ সরকার। নতুন নির্দেশনায় প্রত্যেককে অন্তত ৯ লিটার বোতলজাত পানি এবং তিন দিন চলার মতো খাবার প্রস্তুত রাখতে বলা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে অন্তত ৭২ ঘণ্টা নিজেদের প্রয়োজন মেটাতে সক্ষম করে তোলার লক্ষ্য নিয়ে ‘বি রেডি’ (প্রস্তুত থাকুন) নামের এ প্রচারাভিযান শুরু করেছে বৃটিশ সরকার।

জলবায়ু সংকট, প্রযুক্তির ওপর অতিনির্ভরতা এবং শত্রুভাবাপন্ন রাষ্ট্রের হুমকির সম্ভাব্য প্রভাব নিয়ে দেশটির সরকারি মহলে উদ্বেগ বাড়ছে। এ প্রেক্ষাপটে নাগরিকদের আগাম প্রস্তুতি নেয়ার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
এনিয়ে বৃটেনের নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী ড্যান জারভিস বলেন, ‘যারা এ পরামর্শ অনুসরণ করতে পারবেন, তাদের তা করা উচিত।’ তিনি বলেন, দৈনন্দিন জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য এগুলো সহজ কিছু পদক্ষেপ। একই সঙ্গে জাতীয় পর্যায়ে সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে সম্মিলিত উদ্যোগের অংশ এটি।

এ ছাড়া প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, রাশিয়া কিংবা অন্য শত্রুভাবাপন্ন শক্তির মদতে পরিচালিত সন্ত্রাসবাদী তৎপরতার ঝুঁকিও বৃটেনকে বিবেচনায় নিতে হবে। এসব তৎপরতার লক্ষ্য হতে পারে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অবকাঠামো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...