তাপদাহের মধ্যে ফেনীতে আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফেনী আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার (২৮ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী, লক্ষ্মীপুরোে রামগতি ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের ৬৪ জেলার মধ্যে সর্বোচ্চ।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বুধবার রাত সাড়ে ৮টার দিকে তথ্যটি নিশ্চিত করে জানান, ফেনীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ৮ অক্টোবর, ১৯, ২৩,২৪ ও ২৬ শে সেপ্টেম্বরও ফেনী দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো জলবায়ুর পারদ উর্ধ্বে থাকায় এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে অনুভূত তাপমাত্রা প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি মনে হচ্ছে।
বৃষ্টিপাতের স্বল্পতা, বাতাসের কম গতিবেগ এবং বাতাসে আদ্রতার আধিক্য বেশি থাকার কারনে এই ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে বলে জানায় আবহাওয়া অফিস।
টানা খরতাপে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও রিকশাচালকেরা। দুপুরের প্রখর রোদে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না; পথচলতি মানুষদের গাছের ছায়ায় বিশ্রাম নিতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজন ছাড়া দুপুরের রোদে না বের হওয়া এবং প্রচুর পানি পানের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।