ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সব থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। নিজ দলের একটি চক্র গাড়িচাপা দিয়ে বারবার হত্যার চেষ্টা চালানোসহ নানা অভিযোগ করে বিএনপির সাথে না থাকার অনেক কারন ব্যখ্যা দেন তিনি।
সোমবার (২ নভেম্বর) রাতে ফেনী সদর উপজেলার ফাজিলপুরে তার মালিকানাধীন ব্রিকস ফিল্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান। জসিম বলেন, গুপ্তভাবে বা গোপনে নিজেদের প্রয়োজনে কমিটি ঘোষণা করে তারা নাকি আমার নাম ধলিয়া ইউনিয়ন বা ওয়ার্ড কমিটিতে সদস্য রেখেছে। আমি এমন একটা আভাস পেয়েছি। আমি জানা অজানা বিএনপি তথা জাতীয়তাবাদী আদর্শের যতো সংগঠন আছে সব সংগঠনের সব পদ ও দল থেকে অব্যাহতি নিলাম। তার দাবি নবম শ্রেণিতে পড়াবস্থায় ছাত্রদলের দায়িত্ব কাঁদে নেন। পর্যায়ক্রমে সদর উপজেলা ছাত্রদল ও জেলা যুবদলের সভাপতি ছিলেন। দল ছাড়লেও দেহে প্রাণ থাকাবস্থায় ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আদর্শ বুকে ধারণ ও লালন করবেন বলেও জানান জসিম। তবে দলের কোন পর্যায়ে দায়িত্ব নেবেননা বলে ঘোষণা দেন জসিম।
আওয়ামী লীগ পলাতক, এখন যারা অপকর্ম করছে তারা কারা। এখনো তাদের ব্যবসা-বাণিজ্য চলছে, এগুলো কে করছে? আমার উপর একটা সিন্ডিকেটের লোক ছাড়া কাউকে কোথাও রাখছে না। কিছুদিন আগে কোনো কারণ ছাড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন পাটোয়ারীকে অব্যাহতি দিয়েছে। কারণ হলো, আমার অনুসারি আর কোনো অপরাধ নেই। ইমাম হোসেন প্রবিরকে ধলিয়া বাজারে হাত-পা ভেঙে ফেলে রেখে যায় আওয়ামী লীগ। তাকেও সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিবের পদ থেকে কোনো কারণ ছাড়া বহিষ্কার করা হয়েছে। বারবার সেন্ট্রাল যুবদলের কাছে যাওয়ার পরও কোনো সমাধান হয়নি কেন। এসব প্রশ্ন রেখে কিছু নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন জসিম।
বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল ও সিন্ডিকেট গড়ে উঠেছে অভিযোগ করে জসিম দাবি করেন বিগত আন্দোলন সংগ্রামে দলের প্রথম সারির ৫ জনের একজন তিনি। ধলিয়া ইউনিয়ন পরিষদের ১৪ বছর চেয়ারম্যান ছিলেন উল্লেখ করে, আওয়ামী লীগ আমলেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। যারা এখন আছে তারা কখনো দলের নামও মুখে নেয়নি। কালাম জামায়াত প্রার্থীর ভোট করেছে। অপকর্মের কারণে ধলিয়ার বিএনপি নেতা কালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি চেয়ারম্যান পদে নির্বাচন করবো কী করবো না সেটা জনগণের চাহিদার উপর নির্ভর করবে।
তিনি বলেন, ‘আমি দলের প্রাথমিক সদস্য পদসহ যাবতীয় পদ থেকে অব্যাহতি নিলাম। যারা এখন দলের নেতৃত্বে আছে তারা নিজাম হাজারী ও মাসুদ চৌধুরীর দোসর। জেলা বিএনপিও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। তাদের কেন্দ্রীয় বিশেষ ভাই রয়েছে। জসিম অভিযোগ করেন, ফেনী জেলার সব দায়িত্বে রয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান শামীম ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। তারাই ফেনীর বিএনপি কন্ট্রোল করতেছে।’
এদিকে জসিম ও তার স্ত্রীর বিরুদ্ধেও নানান অভিযোগ রয়েছে। ২০২৪ এর ৫ আগস্টের পর স্বস্ত্রীক মামলা বাণিজ্য চালান। তাদের রোষানলে পড়ে অনেক নিরিহ ও নির্দলীয় মানুষ মামলায় দিশেহারা। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ও স্বামী স্ত্রী মিলে জেলা শহরে ব্যবসা বাণিজ্য চালিয়েছেন প্রকাশ্যে। এছাড়া যুবদলের দায়িত্বে থাকাবস্থায় অর্থের বিনিময়ে বিভিন্ন ইউনিটের কমিটি দেয়ার অভিযোগও রয়েছে জসিমের বিরুদ্ধে।