শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

তিন দিন ধরে নিখোঁজ তাঁতী দল নেতা থানায় পরিবার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

ফেনীর সোনাগাজীতে গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্যসচিব মো. আবদুল্লা আল আমীন (৩০)। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ আবদুল্লা আল আমীন উত্তর মঙ্গলকান্দি এলাকার লোকুর দোকান এলাকার আলী আজ্জম মৃদ্ধা বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।
নিখোঁজের চাচি কামরুন নাহার জানান, গত ২১ অক্টোবর বিকেলে সিএনজিচালিত অটোরিকশায় সোনাগাজীর উদ্দেশে রওনা হওয়ার পর আর বাড়ি ফিরে আসেননি আবদুল্লা আল আমীন। ওই দিন রাত ১০টার দিকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ব্যবহৃত দুটি মোবাইল নম্বরই বন্ধ পাওয়া যায়। তার ফোন কখনও বন্ধ থাকে না এবং কারও সঙ্গে তার ব্যক্তিগত শত্রুতা ছিল না।
আবদুল্লা আল আমীনের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২১টি মামলা দেওয়া হয়েছিল। একটি মামলায় আট বছরের সাজা হলে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান।
উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হক নোমান জানান, আল আমীন দলের প্রতি অত্যন্ত নিবেদিতপ্রাণ ছিলেন। তাকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ফেনী জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়ম মুমিদ রায়হান জানান, জিডি পেয়েছি। জিডির সূত্র ধরে তদন্ত চলছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এর আগে ২০১৪ সালের ২০ মার্চ ভোর ৩টার দিকে ফেনী শহরের পাঠানবাড়ি রোডের একটি ভাড়া বাসা থেকে র‍্যাব পরিচয়ে একদল সশস্ত্র ব্যক্তি যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে তুলে নিয়ে যায়। এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও রিপনের সন্ধান মেলেনি। আজও তার পথ চেয়ে আছেন বৃদ্ধা মা রৌশন আরা এবং দুই সন্তান ফারিয়া ও নিশাত। দীর্ঘ বছর স্বামীর অপেক্ষায় না থেকে স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার পেতেছেন। যার ফলে দুই নাতি- নাতনি নিয়ে কথা চরম বিপাকে আছেনর রিপনের মা। প্রিয়জনের খোঁজ না পেয়ে পরিবার ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...