শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ছাগলনাইয়ায় চালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশা ছিনতাই

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ফেনীর ছাগলনাইয়ায় আবদুল হক (৪৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছের দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন একটি সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়।

নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি যাত্রী সেজে আবদুল হকের অটোরিকশাটি ভাড়া করেন। তাঁদের গন্তব্য ছিল পাঠাননগর বাজার। পথে বাংলা বাজার সংলগ্ন নির্জন সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরে সড়কের পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাগলনাইয়া থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন।

ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...