শিরোনামঃ
ছাগলনাইয়া জিরো পয়েন্টের নামে এআই ছবি ছড়িয়ে বিভ্রান্তি ! রয়টার্সের প্রতিবেদন- হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধ হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে হাসিনাকে: হুমায়ুন কবির আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছিল ১০০ ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক? তদন্তে ইন্দোনেশিয়া গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল শেষে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০, ককটেল বিস্ফোরণ পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের হাসিনার দেশে ফেরা: ট্রাভেল পাস, পাসপোর্ট ও দেশে ফেরায় নিষেধাজ্ঞা–অতীতে যা ঘটেছিল বিএনপিতে চাচা-ভাতিজার গ্রুপিং: দাগনভূঞার রাজনীতিতে নতুন মেরুকরণ
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

ক্যানসারে মারা গেছেন ক্রিকেটার হৃদয়

স্টাফ রিপোর্টার
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বিভাগীয় ক্রিকেট দলে খেলেছিলেন মেহেদী হাসান হৃদয়। ১৮ বছর বয়সী এই পেসার স্বপ্ন দেখছিলেন একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। কিন্তু হুট করেই জীবনটা বদলে যায় কয়েক মাস আগে ব্লাড ক্যানসার ধরা পড়ার পর।
এবার সেই প্রাণঘাতী ক্যানসার থামিয়ে দিয়েছে তাঁর জীবনপ্রদীপ। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন হৃদয়। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হৃদয়ের মামা মাপেল হোসেন।
তিনি জানান, ক্যানসারে আক্রান্ত হৃদয়কে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর সাহায্যে এগিয়ে এসেছিল। এরপর থেকে তাঁর চিকিৎসাও ঠিকঠাক চলছিল। তিনটি কেমো দেওয়ার পর কিছুটাও সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু চতুর্থ কেমো দেওয়ার পর শরীর কিছুটা খারাপ হতে থাকে।
ফেনীর বিসিবি কাউন্সিলর শরীফুল ইসলাম জানান, শরীরের কিছুটা উন্নতি হওয়ায় পূজার বন্ধের সময় হৃদয়কে গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু শনিবার সকালে তাঁর শরীর খারাপ হলে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনার পথে তিনি মারা যান।
শরীফুল জানান, ক্রিকেটের মাঠে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল মেহেদী হাসান হৃদয়ের।
হৃদয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, স্বজন, সতীর্থ ও ক্রিকেটাঙ্গনে। সম্ভাবনাময় এই তরুণের অকালমৃত্যুতে অপূর্ণ থেকে গেল জাতীয় দলে খেলার স্বপ্ন।
হৃদয়ের বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মধুয়াই গ্রামে। তার বাবা আবুল কাশেম। মা-বাবার প্রথম সন্তান হৃদয়ের একটি ছোট বোন রয়েছে।
হৃদয় আক্রান্ত ছিলেন অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়ায় (এএমএল)। এটি রক্ত ও অস্থিমজ্জার এক ধরনের ক্যানসার। যে বয়সে সতীর্থদের সঙ্গে মাঠে অনুশীলন করে দক্ষতা বাড়ানোর কথা, সেই বয়সেই তাকে লড়তে হয়েছে প্রাণঘাতী এই রোগের সঙ্গে।
বাদ এশা ফেনীর মধুয়াই গ্রামে হৃদয়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...