শিরোনাম পড়েই হয়তো পাঠকরা আন্দাজ করে ফেলেছেন লেখাটি প্রশ্নত্তোর ও সংকোচের জবাব। হ্যাঁ তাই, প্রকাশক ও সম্পাদক হিসেবে আপনাদের অর্থাৎ পাঠকদের কাছে শুরু থেকেই জবাবদিহি করতে চাই। আপনাদের চাওয়া-পাওয়া আর প্রত্যাশার প্রাপ্তি ঘটনাতে মেলবন্ধনের ভূমিকায় থাকবে দৈনিক ‘বর্তমান ফেনী’। আমরা বাড়াবাড়ি, অতি উৎসাহি, কারো এজেন্ডা বাস্তবায়ন, রাজনৈতিক প্রবাকাণ্ডা, অসত্যকে প্রতিষ্ঠিত করার ভূমিকায় থাকবোনা যদিনা সেটি জনস্বার্থের পক্ষে হয়। পাঠকের পাশাপাশি ফেনীর কণ্ঠস্বর হতে চায় ‘বর্তমান ফেনী’। বঞ্চিত আর অবহেলিত মানুষের সহায়কের ভূমিকায় আত্মপ্রকাশ ঘটবে নতুন গণমাধ্যমটির। ক্ষমতার ঠিক বিপরীতে আর সত্যের পক্ষে অবস্থান হবে। তথ্য যতোই শক্তিশালী আর ক্ষমতাধরের বিপক্ষে হোক আমরা সত্যের পক্ষেই থাকবো।
এখন বলতেই পারেন তাহলে কি ফেনীর অন্য সংবাদপত্রগুলো পাঠকের চাহিদা পূরণ করতে পারছেনা। আমি এর সরাসরি কোন উত্তর খুঁজে পাইনি। তাই সেদিকে না গিয়ে নিজের জবাবই দিব। ‘বর্তমান ফেনী’ও সে প্রশ্নের মুখোমুখি হতে পারে যে কোন সময়। কারন পাঠকেরও চাহিদার অন্ত নেই। শুরুতেই বলছি ‘বর্তমান ফেনী’ শুধু ছাপা কাগজেই সীমাবদ্ধ থাকবেনা। সমানতালে অনলাইন ভার্সন, ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের পাশে চায় সারাক্ষণ। যখন যেখানে যতো গভীরেই যেতে হবে ২৪ ঘন্টা ‘বর্তমান ফেনী’ থাকবে পাঠকের কাছাকাছি।
শুধু ফেনীই নয়, সারা দেশের মতো পুরো বিশ্বের দিকেও নজর থাকবে আমাদের। আমরা দেখাবো, শুনবো ও জানাবো আপনার কথা, দেশ-বিদেশে যেখানেই থাকেননা কেন। শুধু বিজ্ঞাপন আর আর্থিক আয়ের দিকে নজর না দিয়ে সংবাদ ঘিরেই পথচলার লক্ষ্য দৈনিক বর্তমান ফেনী’র। এ পথচলায় আপনার সঙ্গে পাওয়ার প্রত্যাশা আমাদের। আমরা জবাবদিহি করতে চাই, সেটি শুধু পাঠকের কাছে।
আমার কারো প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বি হয়ে প্রতিযোগীতায় মাতবোনা। গল্প বানাবোনা কোন কাল্পনিক তথ্যকে। বাস্তব চিত্র তুলে ধরতে প্রয়োজনে ছুটবো দেশ থেকে দেশান্তরে। যদিও নানামুখি চ্যালেঞ্জ মোকাবেলা করেই কঠিন পথ অতিক্রম করতে হবে, তারপরও সবার সহযোগিতা ফেলে এগিয়ে যেতে পারবে ‘বর্তমান ফেনী’। এটি আশা নয়, প্রত্যাশা।
আজ ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টার সময় জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মোহাস্মদ মাহবুবউল আলম দৈনিক ‘বর্তমান ফেনী’র অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এর মধ্যদিয়ে ফেনীতে আরেকটি নতুন সংবাদপত্রের পথচলা শুরু হলো। আমরা ঠিক সে মুহূর্ত থেকে ডিজিটাল মাধ্যমে পৌঁছে গেছি পাঠকের কাছে।
শিগগিরই বাজারে আসবে ছাপা কাগজ। সে পর্যন্ত অনলাইন, ফেসবুক ও ইউটিউবসহ ডিজিটাল মাধ্যমে এখন থেকে (সরকারি অনুমোদন পাওয়ার সাথে সাথে) সত্য, তথ্য, নিরপেক্ষ এ শ্লোগানে ‘বর্তমান ফেনী’ আপনার পাশে।
যোগাযোগ: ইমেইল-dailybartamanfeni@gmail.com ভিজিট করুন: www.dailybartamanfenicom
youtube/DailyBartamanFeni
facebook/DailyBartamanFeni
নিবেদক: প্রকাশক ও সম্পাদক, দৈনিক বর্তমান ফেনী